Sylhet Today 24 PRINT

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে গ্রহণ করা যেতে পারে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর জন্য পাকিস্তান ক্ষমা না চেয়ে বাংলাদেশের ওপর এর দায় চাপানোর চেষ্টা দুঃখজনক। আন্তর্জাতিকভাবে যেনো এ দিনটি গণতহ্যা দিবস হিসেবে পালিত হয়, এজন্য তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন শেখ হাসিনা।

এর আগে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২৫ মার্চকে এদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বর্ণনা করে বলেন, পাকিস্তানের একটি বইতে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা এদেশের গণহত্যাকে মুক্তিবাহিনীর হত্যাকাণ্ড হিসেবে দেখানো হয়েছে।

পরে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মার্চে এ প্রস্তাবের ওপর সংসদে আলোচনা হবে বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.