Sylhet Today 24 PRINT

সুরঞ্জিতের জায়গায় আমির খসরু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির নতুন সভাপতি হয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। এরআগে এই কমিটির সভাপতি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিতের মৃত্যুতে এই পদটি খালি হয়ে ডড়ে।

বুধবার জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠন করে আব্দুল মতিন খসরুকে আইন, বিচার  ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়। দশম জাতীয় সংসদের সংসদীয় কমিটি গঠনকালে সুরঞ্জিত সেনগুপ্তকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ পদের দায়িত্বে ছিলেন।

বুধবারের অধিবেশনে এই কমিটিসহ আরও তিনটি কমিটি পুনর্গঠনে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে সংসদে প্রস্তাব  তোলেন চিফ হুইপ আসম ফিরোজ। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাস হয়।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে সংরক্ষিত আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়া বুধবার বাণিজ্য এবং সড়ক পরিবহন  সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পদে পরিবর্তন আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.