সিলেটটুডে ডেস্ক | ২৯ এপ্রিল, ২০১৫
ঢাকা সিটি বিভক্ত হবার পর নতুন কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নাম লেখালেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থি আনিসুল হক। মঙ্গলবার (২৮ এপ্রিল) নির্বাচনে সাকেব এফবিসিসিআই সভাপতি আনিসুল হক ১ লাখ ৩৫ হাজার ৩৭ ভোটের ব্যবধানী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।
১০৯৩ কেন্দ্রের মধ্যে ঘোষিত সবগুলো কেন্দ্রের ফলাফলে একসময়ের জনপ্রিয় টিভি উপস্থাপক আনিসুল পেয়েছেন ৪৬০১১৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ৩২৫০৮০ ভোট।
এই সিটিতে নির্বাচনে অংশ নেয়া আলোচিত প্রার্থী মাহী বি চৌধুরী, জুনায়েদ সাকি এবং আব্দুল্লাহ কাফি ৩ জনই জামানত হারিয়েছেন।
দিনভর নানান অভিযোগ , পাল্টা অভিযোগ এবং বিচ্ছিন সংঘাতের মধ্য দিয়ে চলমান নির্বাচনের শুরুতেই বর্জন করে বিএনপি। নির্বাচনের দিন দুপুর ১২টার মধ্যেই সংবাদ সম্মেলনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে দলটি।
দিন নির্বাচন বর্জন করার পর রাতে ফের পুনঃভোটের জন্য আবেদন করেন তাবিথ আউয়াল। আর আনিসুল হক বলেন- বর্জন করা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, অনিয়ম সম্পর্কে আনিস বলেন- খেলায় কিছু 'ফাউল' হয়ই। এটার বড় কোন প্রভাব নেই।
জয় নিশ্চিতের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনিসুল হক জানিয়েছেন- আগামী ৫ বছর নিষ্ঠার সাথে কাজ করতে পরিবার থেকে ছুটি নিয়েছেন তিনি।