Sylhet Today 24 PRINT

ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন : প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখের একটি হোটেলে জার্মানি আওয়ামী লীগের সংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল ও কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।

তিনি বলেন, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি চৌধুরী, জার্মানি আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক সাবু প্রমুখ।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে শুক্রবার জার্মানির মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.