Sylhet Today 24 PRINT

প্রয়াত সুরঞ্জিতের আসনে উপ-নির্বাচন ৩০ মার্চ

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শুন্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ মার্চ এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) এই তারিখ ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ফলে শুন্য হয়ে যায় জাতীয় সংসদের এই আসনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.