Sylhet Today 24 PRINT

আবার পেছাল অভিজিৎ হত্যার প্রতিবেদন দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

আবারও পেছাল লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৭ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এ নতুন তারিখ ধার্য করেন।

অভিজিৎ হত্যাকাণ্ডের ২৪ মাসের মধ্যে এ নিয়ে ১৬ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালো তদন্ত সংস্থা ডিবি পুলিশ। 

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হন অভিজিতের সঙ্গে থাকা তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.