সিলেটে ট্রাকে আগুন
নিউজ ডেস্ক | ০৯ জানুয়ারী, ২০১৫
সিলেট একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার (৮জানুয়ারি) রাত সাড়ে ৯টায় নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সড়কে পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে দুবৃর্ত্তরা একটি ট্রাকে(সিলেট-ড-১১-১৭৬০) পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে সিলেট দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার জাবেদ হোসেন মো. তারেক জানান, কতিপয় উশৃঙ্খল যুবক ট্রাকে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে ট্রাকটি ডিজেল চালিত হওয়ায় ক্ষতি কম হয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান সিলেট বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) গৌসুল হোসেন।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.