Sylhet Today 24 PRINT

বিদেশ যেতে পারলেন না শফিক রেহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

সাংবাদিক শফিক রেহমান বিদেশ যেতে পারেন নি। তাঁকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে করে শফিক রেহমানের যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী সজীব

কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিদেশ যেতে দেয় নি বলে জানান তিনি।

একজন ইমিগ্রেশন পুলিশ নিজেকে প্রকাশ না করা শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।

শফিক রেহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলার আসামি, তিনি এখন জামিনে আছেন।

গত বছরের সেপ্টেম্বরের ৬ তারিখে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। পাঁচ মাস তিনি কারাগারে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.