Sylhet Today 24 PRINT

আবারও বাড়ছে গ্যাসের দাম

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ছে গ্যাসের দাম। বিকালে আসবে দাম বাড়ানোর ঘোষনা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলন ডেকেছে। গ্যাসের দাম বেড়ে কত হচ্ছে এবং কবে থেকে বর্ধিত দাম কার্যকর হবে তা সংবাদ সম্মেলনে জানানো হবে।

বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই দাম কার্যকর করে বিইআরসি। এর আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা মূল্য ছিলো।

সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধির জন্য পেট্রোবাংলার প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানি শেষে বিইআরসি আবাসিক খাতে দুই চুলার জন্য ১ হাজার এবং এক চুলার জন্য ৮০০ টাকা প্রস্তাব করে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার ৪০ টাকা প্রস্তাব করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.