সিলেটটুডে ডেস্ক | ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
পুরান ঢাকার ইসলামবাগে একটি টিনশেডের বাড়িটিতে আগুনের ঘটনায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় শামীম, সীমা ও সালেহা নামে তিন জনের মরদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। শনিবার বিকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তখন থেকেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। শামীম ওই বাড়ির নিচে প্লাস্টিক কারখানায় কাজ করতেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক বেলাল হোসেন বলেন, একটি প্লাস্টিক কারখানায় শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।