Sylhet Today 24 PRINT

কসোভোকে স্বীকৃতি দিলো বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ইউরোপীয় রাষ্ট্র কসোভোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৬ দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম দেশ হিসেবে রাষ্ট্রটিকে স্বীকৃতি দিলো। এর আগে ১১৩টি দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছিলো।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিতে মন্ত্রিসভার বৈঠকে কসোভোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

বেলা সাড়ে ১০টায় চলতি বছরের ৭ম এবং বর্তমান সরকারের ১৩৮তম মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ৫টি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘সামুদ্রিক মৎস্য আইন ২০১৭’, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউন আইন-২০১৭’ ও ‘জাতীয় যুব নীতি ২০১৭’ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত ৩৪ চুক্তির খসড়া, বাংলাদশে ও কাতারের দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.