Sylhet Today 24 PRINT

মা ইলিশ সংরক্ষণে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক  |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

মৎস্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে ইলিশসহ অন্যান্য মা-মাছ রক্ষায় নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মা ইলিশসহ জাটকা রক্ষায় প্রতি বছরের মতো এবছরও দুই মাস (মার্চ-এপ্রিল) ৫টি অভয়াশ্রমে সব ধরনের মাছ আহরণ, মজুদ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.