Sylhet Today 24 PRINT

উল্টে গেল আসামিবাহী প্রিজন ভ্যান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ফ্লাইওভার থেকে নামতে গিয়ে ২৪ জন আসামিবাহী একটি প্রিজন ভ্যান উল্টে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ জন আসামি নিয়ে পুলিশের প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার আগে সেটি উল্টে যায়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আসামি আহত হন।

গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। আর অপেক্ষাকৃত কম আহত আসামিদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.