Sylhet Today 24 PRINT

টাকায় বিক্রি হয় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট : তুরিন আফরোজ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৭

ফাইল ছবি

টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয় বলে মন্তব্য করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

শুক্রবার (৩ মার্চ) বরিশালের অশ্বিনী কুমার হলে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কর্মী সম্মিলনীতে প্রধান বক্তার আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয়। নতুন প্রজন্মকেও ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তুরিন আফরোজ বলেন, প্রতিটি জেলায় রাজাকার রয়েছে। তাদের নামের তালিকা টানিয়ে দেয়া হোক। আর এ কার্যক্রম বরিশাল থেকেই শুরু হোক।

তিনি আরো বলেন, ইসলাম শিখিয়েছে ধর্মনিরপক্ষতা। কিন্তু হেফাজতের শফি হুজুরের মত ‘মোল্লারা’ উল্টা ব্যাখ্যা দিচ্ছেন। এ বিষয়েও যুব সমাজকে সোচ্চার হতে হবে।

সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.