Sylhet Today 24 PRINT

নারী দিবসে নারীদের নেতৃত্বে ঢাকা-সিলেট রুটে বিমানের বিশেষ ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সিলেট রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে; যার পরিচালনায় থাকবেন বিমানের নারী পাইলট ও নারী ক্রুরা।

বিশেষ এ ফ্লাইটে থাকবেন ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা। তাঁরা দুজন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে বেলা সোয়া একটায় বিজি-৬০৩ ফ্লাইটে ছয়জন নারী ক্রু ও যাত্রীদের নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন।

ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা সংবাদমাধ্যমকে বলেন, এ বিশেষ ফ্লাইট নারীদের জন্যে অনুপ্রেরণা যোগাবে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এ বিশেষ ফ্লাইট প্রমাণ করছে বাংলাদেশে নারীরা এগিয়ে যাচ্ছে।

নারীরা প্রমাণ করছে তারা সকল সেক্টরেই কোনভাবেই পিছিয়ে নেই, উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে এ মাসের ৩ তারিখে এয়ার ইন্ডিয়া নারীদের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.