Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগেও খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৭

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে দুর্নীতির মামলায় সাক্ষীদের পুনরায় সাক্ষ্য নেয়ার আদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (১২ মার্চ) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ডিসেম্বর মাসে এ মামলায় পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

রোববার আবেদনের পক্ষে শুনানি করেন এ জেড মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.