Sylhet Today 24 PRINT

কারাগার থেকে মুক্তি পেলেন আরাফাত সানি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আরাফাত সানি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৫ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

সানির আইনজীবী এম জুয়েল আহম্মেদ জানান, "আজ বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সানির জামিনের আদেশ দেন। এর পরই কারাগারে আমরা মুক্তিনামা (বেইলবন্ড) পাঠিয়ে দিই। সেটি পাওয়ার পরই সানিকে মুক্তি দেওয়া হয়েছে।"

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেন। এরপর সানির আইনজীবী ফের একই আদালতে জামিনের আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.