Sylhet Today 24 PRINT

এক-এগারোর সময় ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া অর্থ ফেরত দিতেই হবে

সিলেটটুডে ডেস্ক  |  ১৬ মার্চ, ২০১৭

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ১২০০ কোটি টাকা ফেরত দিতে আপিল বিভাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন।

এই আদেশের ফলে ওই অর্থ এখন ব্যবসায়ীদের ফেরত দিতে হবে বাংলাদেশ ব্যাংককে।

বুধবার শুনানি শেষে আদালত রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া এই ১২শ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.