Sylhet Today 24 PRINT

দেশের সব কারাগার ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৭

আশকোনায় র‍্যাব ক্যাম্পের পাশে আত্মঘাতি বোমা হামলার পর সারাদেশের ৬৮টি কারাগার ও বিমানবন্দরাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বোমাটি বহন করে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে এক ব্যক্তি প্রবেশের সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।  তিনি জানিয়েছেন, বেলা ৩টা থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে কারাগারে আগত দর্শনার্থীদের কঠোরভাবে শরীর তল্লাশি করা হবে। তার পর তারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরের পর কারা কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পৃথক এ নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.