Sylhet Today 24 PRINT

এখনই হরতাল-অবরোধের চিন্তা নেই বিএনপির : হান্নান শাহ

“হরতাল বা অবরোধের মতো কর্মসূচি আসবে কি না, সেটি নির্ভর করবে ভবিষ্যতের পরিস্থিতির উপর।”

নিউজ ডেস্ক |  ০৩ মে, ২০১৫

বিএনপি এখনই হরতাল অবরোধরে মতো র্কমসূচীতে যাচ্ছে না বলে ইংগিত দিলেন দলটির  স্থায়ী কমিটির সদস্য  আ স ম হন্নান শাহ। 

শনিবার বিবিসির ‘বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানে বিএনপি'র জেষ্ঠ্য নেতা হান্নান শাহ এমন ইংগিত করেন।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে হান্নান শাহ বলেন, “এতকিছুর পরেও আমরা কিন্তু রাস্তায় যাইনি। আমাদের বিরুদ্ধে যে বলা হয় আমরা জঙ্গি, এটা করি ওটা করি-সেটা কিন্তু এবার হয় নাই।”

“হরতাল বা অবরোধের মতো কর্মসূচি আসবে কি না সেটি নির্ভর করবে ভবিষ্যতের পরিস্থিতির উপর।”

সিটি করপোরেশন নির্বাচন বর্জন সত্ত্বেও এ নির্বাচনে বিএনপি ‘নৈতিকভাবে বিজয়ী’ হয়েছে বলে মন্তব্য করেন হান্নান শাহ।

চলতি বছরের শুরু থেকে তিন মাস অবরোধ-হরতাল চালিয়ে আসা বিএনপি জোট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সমর্থন দেয়। সমর্থিতদের পক্ষে প্রচারে নামেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি মাঝপথে সরে দাঁড়ায় । এতে জনমনে আবার হরতাল-অবরোধের মতো কর্মসূচী ফিরে আসার শঙ্কা দেখা দেয়।

সরকারকে অবৈধ ঘোষনা দিয়ে পুন:নির্বাচনের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন। মার্চের শেষ দিকে তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হলে তাতে প্রার্থীদের সমর্থন দেয় বিএনপি । এরপর তিন মাসের অবরোধ কর্মসূচীও স্থগিত ঘোষনা করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.