সিলেটটুডে ডেস্ক | ১৮ মার্চ, ২০১৭
শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে নিহত হওয়া যুবককে নিজের ছেলে দাবি করেছেন এক নারী।
শনিবার সকালে র্যাব ক্যাম্পে গিয়ে নিজেকে ওই যুবকের মা বলে দাবি করেন তিনি। তার দাবি নিহতের নাম রফিকুল ইসলাম। বাড়ি বরিশালের পিরোজপুর। ওই নারীকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবারের হামলায় হামলাকারী বাদে আর কেউ নিহত হননি। তবে এতে র্যাবের দুই সদস্য আহত হন।
ওই ঘটনার পর ২৪ ঘণ্টা না পেরুতেই শনিবার ভোরে আবার হামলার চেষ্টা হয় র্যাবের ওপর। শনিবার রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন এক যুবক। চেকপোস্টে থাকা র্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন।