Sylhet Today 24 PRINT

রিভিউ খারিজ, মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির আদেশ বহাল

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৭

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (১৯ মার্চ) রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু’জন হলেন- শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।

এই রায়ের ফলে মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরে এখন আর কোনো আইনি বাধা নেই। তবে সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন তারা। তারা এ আবেদন না জানালে বা আবেদন প্রত্যাখ্যাত হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.