Sylhet Today 24 PRINT

নবনির্বাচিত ৩ মেয়রের শপথ বুধবার

নিউজ ডেস্ক |  ০৩ মে, ২০১৫

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র আগামী বুধবার (৬ মে) শপথ নেবেন।
 
ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন।
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
একই দিন তিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.