সিলেটটুডে ডেস্ক | ১৯ মার্চ, ২০১৭
শততম টেস্টে শ্রীলংকার বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্রিকেটারদের সফলতায় গর্বিত ও আবেগাপ্লুত হয়েছেন বলেও জানান তিনি।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জয় বাংলা কাপের শেষ ময়াচে রোববার স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় শেষ করল বাংলাদেশ।
গণমাধ্যমে পাঠানো রোববার এক অভিনন্দান বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, শ্রীলঙ্কার মতো শক্তিশালী ক্রিকেট দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে যে কেউ বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হয়।
টাইগারদের নিয়ে গর্বিত ও আবেগাপ্লুত খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।