ডেস্ক রিপোর্ট | ০৩ মে, ২০১৫
“বাংলাদেশের জ্বালানী কয়লা: পানি ও জলবায়ু পরিবর্তনে প্রভাব” শীর্ষক দুই দিনব্যাপী বিশেষ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
রোববার (২ মে) রাজধানীর ব্রাক সেন্টার (ব্রাক ইন.) মিলনায়তনে (৭৫ মহাখালি, ঢাকা) ওয়াটার কিপারস বাংলাদেশ, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও ওয়াটার কিপার এলায়েন্স এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপি
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মানবাধিকার কর্মী খুশি কবির এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচীব ও বাপা’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিন। বক্তব্য রাখেন ওয়াটার কিপার এলায়েন্স যুক্তরাষ্ট্রের ডোনা লিজেন বাই।
উদ্বোধনের পর প্রথম দিনে চারটি কারিগরী অধিবেশনে দেশী-বিদেশী বিশেষজ্ঞগণ তাদের প্রবন্ধ ও বক্তব্য উত্থাপন করেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এ্যাড. সুলতানা কামাল, অধ্যাপক আনু-মোহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, ড. আইনুন নিশাত, ড. ফরিদা খান, অধ্যাপক এম শহীদুল ইসলাম, জ্যামি হ্যানশন, প্রকৌশলী ম. এনামুল হক, ড. নিয়াজ অহম্মেদ খান, অধ্যাপক আব্দুল্লাহ হারুণ চৌধুরী, ড.খাইরুল ইসলাম, ড. মোস্তাফিজুর রহমান, শরীফ জামিল প্রমূখ।
সোমবার সম্মেলনের শেষ দিনেও বিভিন্ন অধিবেশনে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, সৈয়দা রেজওয়ানা হাসান, অধ্যাপক সাইফুল হক, ড. নাসিত শান্স, বি ডি রহমাতুল্লাহ, রুহিন হোসেন প্রিন্সসহ গবেষক ও বিশেষজ্ঞগণ প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করবেন।
দুই দিন ব্যাপী এ সম্মেলনের শেষ পর্যায়ে আগামীকাল ৩ মে, ২০১৫ রবিবার, বিকাল ৩.০০ টায় ব্রাক সেন্টার (ব্রাক ইন.) মিলনায়তনে সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশমালা উত্থাপন সহ সার্বিক বিষয়ে অবহিত করার জন্য এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
আয়োজকদের অন্যতম বাংলাদেশ ওয়াটারকিপার'স এর সুরমা ওয়াটারকিপার আব্দুল করিম কিম জানান, বিশেষ এ আন্তর্জাতিক সম্মেলন শেষে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে দুইদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে।