Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন, নিয়ন্ত্রণ করেছে ১২ ইউনিট

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৭

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহমেদ খান ঘটনাস্থলে পরিদর্শন করে গণমাধ্যমকে জানান, হতাহতের কোনো সংবাদ এখনো আসেনি। আগুনের সূত্রপাত, কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হাসান আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়ে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ৩০তলা ভবনের ওই ভবনের ১৩ ও ১৪ তলায় (বৈদেশিক মূদ্রানীতি বিভাগ ও অফসাইট সুপার ভিশন বিভাগ) আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নররা ভেতরে আছেন। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.