Sylhet Today 24 PRINT

এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয় : আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ জঙ্গিদের হান্টিং বা শিকার করছে। এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয়।

শুক্রবার (২৪ মার্চ) সকালে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় আইজিপি সিলেটে জঙ্গি আস্তানার খবর আগে থেকে পুলিশের জানা ছিল দাবি করে বলেন, তাদের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দেশের জনগণ জঙ্গি পছন্দ করে না। জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে এক হয়ে কাজ করছে।

শহীদুল হক বলেন, ‘পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করছে। সেখানে তাদের আস্তানা পাওয়া যাচ্ছে-সেখানেই তাদের ঘেরাও করা হচ্ছে। প্রথমে তাদের আহ্বান জানানো হয় আত্মসমপর্ণনের জন্য। এজন্য তাদের সময়ও দেয়া হয়। যদি তারা আত্মসমর্পণ না করে, যখন আমাদের ওপর হামলা করে। তখন আমরা পাল্টা হামলা করি।’

এ সময় ডিআইজি এস এম মনির উজ জামান ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.