সোশ্যাল মিডিয়া ডেস্ক | ২৬ মার্চ, ২০১৭
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতিয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল।
গুগলের হোমপেজে রোববার এই ডুডল প্রদর্শিত হচ্ছে। এবারের ডুডলটিতে ফিচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরা হয়েছে। সার্চ অপশনটির ওপরে ‘গুগল’ লেখাটিকে পতাকার আদলে সাজানো হয়েছে। ‘ও’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার আর ভেতরে বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে। ডুডলটির ওপর ক্লিক করলে স্বাধীনতা দিবস-সম্পর্কিত খবর, তথ্য প্রদর্শন করছে।
২০১৩ সালের ২৬ মার্চে এই ডুডল দেখায় গুগল২০১৩ সালের ২৬ মার্চে এই ডুডল দেখায় গুগল স্বাধীনতা দিবস নিয়ে এর আগেও ডুডল প্রকাশ করেছে গুগল। দিনটিতে বাংলাদেশি মানুষকে শুভেচ্ছা জানাতে ২০১৩ সাল থেকে এ নিয়ে মোট চারটি বিশেষ ডুডল প্রকাশ করল গুগল।
গুগল ডুডল ওয়েবসাইটে (https://www.google.com/doodles) ডুডল দেখতে পাবেন।