Sylhet Today 24 PRINT

সারাদেশে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৭

দেশের সব জেলার পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো খুদেবার্তায় জেলা পুলিশ সুপারদের (এসপি) এ নির্দেশনা দেওয়া হয়।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেলী ফেরদৌস।

তিনি জানান, দেশের ৬৪ জেলার এসপিদের খুদেবার্তার মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে সব পুলিশ সদস্যরা যেন সর্বোচ্চ সতর্ক থেকে তাঁদের নিজ নিজ দায়িত্ব পালন করেন।

শনিবার সন্ধ্যায় সিলেটে সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে পৃথক দুই বোমা বিস্ফোরণে দু'জন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহতের ঘটনার পর পুলিশের পক্ষ থেকে এ সতর্কবার্তা জারি করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.