ছবিতে শিববাড়িতে সেনাবাহিনীর উদ্ধার অভিযান
সিলেটটুডে ডেস্ক | ২৬ মার্চ, ২০১৭
জঙ্গি আস্তানায় আটকে পড়েছিল এই শিশুটি; তাকে কোলে করে বের করে আনেন এক সেনা কমান্ডো- ছবি: আইএসপিআর
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়িস্থ জঙ্গি আস্তানায় শনিবার সকালে অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ওই বাড়িতে আটকেপড়া মানুষদের উদ্ধার করে আনেন সেনাবাহিনীর কমান্ডোরা।
সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পাঠানপাড়া জামে মসজিদের কাছে এক ব্রিফিংয়ে বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল, ভেতরে জিম্মি থাকা বাড়িটির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে আসা। আমরা সেটি সফলভাবে করতে পেরেছি।
আতিয়া মহলের ভেতরে এখন রয়েছে সশস্ত্র জঙ্গিরা, তাই অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই এই অভিযান শেষ হবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।
-
সবুজ রঙের দেয়াল ঘেরা আতিয়া মহল; সেই বাড়িতে জঙ্গিরা। সতর্ক অবস্থানে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা- ছবি: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
-
বাড়ির সীমা প্রাচীর ভেঙে আটকে থাকা মানুষদের উদ্ধারে ঢুকে পড়েছে সাঁজোয়া যান- ছবি: আইএসপিআর
-
জিম্মি উদ্ধারের আগে জঙ্গি আস্তানা ঘিরে সতর্ক অবস্থান- ছবি: আইএসপিআর
-
দুটি বাড়ির একটির নিয়ন্ত্রণ নিয়েছেন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা, ওই বাড়ি থেকে এই বাড়ি হয়ে বের করে আনা হবে জিম্মিদের- ছবি: আইএসপিআর
-
বাড়ির পেছনের অংশে তৎপর সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা- ছবি: আইএসপিআর
-
জঙ্গি আস্তানা থেকে এক নারীকে উদ্ধার করছে সেনাবাহিনী - ছবি: আইএসপিআর
-
জঙ্গি আস্তানা থেকে আরেক এক নারীকে পাশের বাড়ির ছাদে লাগানো মই দিয়ে উদ্ধার করে আনছে সেনাবাহিনী- ছবি: আইএসপিআর
-
বৃষ্টির মধ্যেই চলে উদ্ধার অভিযান- ছবি: আইএসপিআর
-
জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে- ছবি: আইএসপিআর
-
শিশু কোলে এক নারীকে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার - ছবি: আইএসপিআর
-
জঙ্গি আস্তানা থেকে উদ্ধার ব্যক্তিদের প্রথমে পাশের একটি বাড়িতে রাখা হয়- ছবি: আইএসপিআর
-
জঙ্গি আস্তানা থেকে উদ্ধার কয়েকজন- ছবি: আইএসপিআর
-
জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃতদের কয়েকজন - ছবি: আইএসপিআর
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.