Sylhet Today 24 PRINT

ফুটপাতে বাইক চালালে তিন মাসের জেল ও জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৭

ফুটপাতে হেঁটে চলার পথে গাড়ি নিয়ে উঠে পড়লে সাজার বিধান রেখে আইন পাস হচ্ছে। মন্ত্রীসভা এরই মধ্যে একটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে যাতে বলা হয়েছে, ফুটপাতে মোটর সাইকেল চালালে তিন মাসের কারাদণ্ড হতে পারে।

সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠকে সড়ক পরিবহন আইনের খড়সায় নীতিগত অনুমোদন দেয় সরকার, যাতে ফুটপাতে মোটর সাইকেল চালালে সাজার কথা বলা হয়।

রাজধানীতে সড়কের পাশ দিয়ে হেঁটে চলার পথ ফুটপাতে প্রায়ই মোটর সাইকেল উঠে পড়ে। কখনও কখনও আবার পথচারীদেরকে জায়গা ছেড়ে দিতে বিকট শব্দে হর্ন বাজাতেও দেখা যায়। নগরবাসীকে এই বিরক্তি থেকে মুক্তি দিতে নানা সময় নানা উদ্যোগ নেয়া হয়েছে, নির্দেশ এসেছে উচ্চ আদালত থেকেও। কিন্তু সাধারণ যাত্রীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকেও একই কাজ করতে দেখা গেছে।

সড়ক পরিবহন আইনের খসড়ায় বলা হয়েছে, ফুটপাতে মোটরসাইকেল চালালে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হবে ৩৫ হাজার টাকাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.