নিউজ ডেস্ক | ০৯ জানুয়ারী, ২০১৫
অবরোধের কারণে দেশব্যাপি যান চলা ব্যবস্থা স্বাভাবিক না থাকার প্রেক্ষিতে যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশ প্রহরায় দূরপাল্লার বাস চলাচলের সঙ্গে সঙ্গে এবার ক্ষতিগ্রস্থ পরিবহন মালিকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে সরকার।
সারাদেশে যান চলাচল
স্বাভাবিক করতে শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানি ঢাকার গাবতলিতে পরিবহন মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন-অবরোধের সময় রাস্তায়
গাড়ি বের করতে হবে। এসময় কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ
দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রি আরও জানান, বাস-ট্রাকসহ সব ধরণের
যানবাহনই এই ক্ষতিপূরণের আওতাভুক্ত থাকবে।
বৈঠকে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত রয়েছেন।