Sylhet Today 24 PRINT

ভেতরে বিপুল বিস্ফোরকসহ এক্সপার্ট জঙ্গি, বড়হাটের অপারেশন জটিল: মনিরুল

তপন কুমার দাস, বড়হাট মৌলভীবাজার থেকে : |  ৩১ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা বড়হাটের ভেতর বিস্ফোরক এক্সপার্ট জঙ্গি থাকা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র (সিটিটিসি) প্রধান মোঃ. মনিরুল ইসলাম।

 ‘বড়হাটের অপারেশন ম্যক্সিমাস’ এর আপডেট জানাতে গণমাধ্যমের সামনে এসে তিনি বলেন,  "অপারেশনটি শুরু হয়েছে সকাল পৌনে ১০টার দিকে। এটি একটি জটিল অপারেশন। এজন্য সময় লাগতে পারে।"

তিনি বলেন, ‘অস্তানার ভিতরে একাধিক ভবন আছে। ভবনের ভিতরে আবার অনেকগুলো কামরা। আমাদের কাছে খবর রয়েছে ভেতরে প্রচুর পরিমান বিস্ফোরক এবং একজন বিস্ফোরক এক্সপার্ট আছে। সেজন্য অপারেশনটি সফল করতে সময় লাগতে পারে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। আপডেট থাকলে আপনাদেরকে জানানো হবে।’



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.