নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার থেকে | ০১ এপ্রিল, ২০১৭
মৌলভীবাজার শহরের বড়হাটের জঙ্গি আস্তানার ভেতর দুপুর ১১টা ৩৪ মিনিটে বিকট বিস্ফরণের শব্দ পাওয়া গেছে। এর আগে ঘন্টা দেড়েক প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যায়।
এদিকে অভিযান অনেকটাই শেষ পর্যায়ে বলে জানা গেছে। দুপুর ১২টা নাগান প্রেফ ব্রিফিং করা হতে পারে।
শনিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে সোয়াট ফের অভিযানে যোগ দেয়।
১০টা ৮ মিনিটে ডিআইজি, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও বোম্ব ডিসপোজাল দল অভিযান স্থলে প্রবেশ করেন।
সদর পুলিশ ইনচার্জ আকবর হোসেন জানান, শহরের ভেজবাড়ি, চাঁদনীঘাট থেকে শেরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।