Sylhet Today 24 PRINT

কুমিল্লার কোটবাড়ি জঙ্গি আস্তানায় দুটি বোমা নিষ্ক্রিয়

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৭

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির গন্ধমতি এলাকার জঙ্গি আস্তানায় পাওয়া শক্তিশালী বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। 

শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জঙ্গি আস্তানায় বোমা দুটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

শুক্রবার (৩১ মার্চ) ওই জঙ্গি আস্তানায় অপারেশন স্ট্রাইক আউট সম্পন্ন হয়। যদিও আস্তানাটিতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে তাদের রেখে যাওয়া দুটি বোমা রয়ে ঘটনাস্থলে রয়ে গেছে।

এর আগে বুধবার (২৯ মার্চ) আস্তানাটি শনাক্ত হওয়ার পর বিকেল ৪টায় জঙ্গি দুজনের বসবাসরত সম্ভাব্য কক্ষে পুলিশ তালা ঝুলিয়ে দেয়।

ওই দিন সন্ধ্যা পৌনে ৭ টায় মালিকের ছোট ভাই সাদ্দাম হোসেনকে (৩০) সন্দেহজনকভাবে আটক করা হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.