Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে ২ চরমপন্থী আটক

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৭

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল ও একটি ম্যাগজিনসহ দুই চরমপন্থী দলের সদস্যদের আটক করেছে র‌্যাব-১২।

শনিবার (২ এপ্রিল) রাত ৯টায় দাইন্যা ইউনিয়নের চৌধুরী উত্তরপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে পিস্তলটি উদ্ধার করা হয়।
 
আটককৃতদের নাম মো. সোবহান এবং জয়নাল, সোবহান কাঠুয়া যুগনী গ্রামের হানিফ মোল্লার ছেলে ও জয়নাল দাইন্যা উত্তরপাড়া গ্রামের খোরশেদ আলম খসরুর ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাঠুয়া যুগনী গ্রামের চরমপন্থী দলের সদস্য মো.সোবহানকে আটক করা হয়।

তিনি আরো জানান, তার (সোবহান) দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দাইন্যা উত্তরপাড়া গ্রামের আরেক চরমপন্থী সদস্য জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বাড়ির পাশের এক জমি থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.