Sylhet Today 24 PRINT

ট্রাক-নসিমন সংঘর্ষে ৪ শ্রমিক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটের উত্তরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সকলেই ধান কাটার শ্রমিক।

নিউজ ডেস্ক |  ০৫ মে, ২০১৫

এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চার ধানকাটা শ্রমিক। ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটের উত্তরপাড় এলাকায় বরিশালগামী একটি ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চার শ্রমিক নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। নিহত শ্রমিকদের সবার বাড়ি মুকসেদপুর উপজেলায়। মৃতদেহ আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, ফরিদপুর থেকে বরিশালগামী ডাল বোঝাই ট্রাকটির সঙ্গে টেকেরহাটগামী যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার নছিমন যাত্রী নিহত হন। আরো আহত হয় ৭ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় রাজৈর ও মুকসেদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.