Sylhet Today 24 PRINT

ধর্ষণের পর হত্যার একমাত্র সাজা মৃত্যুদণ্ড নয় : সুপ্রীম কোর্ট

নিউজ ডেস্ক |  ০৫ মে, ২০১৫

ধর্ষণ করে হত্যার শাস্তি সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত ১৯৯৫ সালের আইনটির ৬(২) ধারাটি অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন হাইকোর্ট। সারাদেশে ধর্ষণ আর নারী নিপিড়ন যখন আতঙ্কজনক পর্যায়ে উপনীত তখন হাইকোর্টের এমন একটি রায় এলো।

মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রিটের প্রেক্ষিতে তাদের আদেশ প্রদান করেন।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ করে হত্যা মামলায় একমাত্র সাজা মৃত্যুদণ্ডের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান আর থাকছে না।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই রায় দেন। এই রায়ের প্রেক্ষিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে 'ধর্ষণ, ধর্ষণ জনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি'র বিধান রাখা ৯ অনুচ্ছেদের ২, ৩ এবং ৪ ধারায় থাকা মৃত্যুদণ্ড ছাড়াও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ডের বিধান বলবৎ থাকছে।

২০০৫ সালে ধর্ষণের অভিযোগে আব্দুস শুক্কুর নামে এক আসামির মৃত্যুদণ্ড দেয়া হলে এ প্রেক্ষিতে হাইকোর্টে রিট করে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস।

রিট আবেদনের শুনানি শেষে ২০১০ সালের ২ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন'১৯৯৫ এর ৬(২) ধারা অসাংবিধানিক বলে রায় দেন। এ মামলাটি আপিলে আসার পর শুনানি শেষে গত বছর রায়ের জন্য অপেক্ষমান রাখেন আপিল বিভাগ।

মঙ্গলবার এর চূড়ান্ত রায় ঘোষিত হলো। আদালতে রিটকারীদের আইনজীবী ছিলেন এমআই ফারুকি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.