Sylhet Today 24 PRINT

পহেলা বৈশাখে মোটরসাইকেলে দুই আরোহী চড়া যাবে না

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৭

পহেলা বৈশাখের দিনে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী চড়া যাবে না। এ ছাড়া মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে কোনো ব্যাগ রাখা যাবে না।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তাসংশ্লিষ্ট এক প্রেস বিফ্রিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখে হামলার কোনো আশঙ্কা নেই। তবে নিরাপত্তার স্বার্থে এটা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মঙ্গল শোভাযাত্রা শুরুর পর মাঝপথে কেউ ঢুকতে পারবে না। প্ল্যাকার্ড হাতে রাখতে হবে। ভুভুজেলা বাঁশির ব্যবহার নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, পহেলা বৈশাখের দিনে সারা দেশে বিকেল পাঁচটার মধ্যে উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করতে হবে। ইভটিজিং রোধে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে পুলিশ থাকবে। রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.