Sylhet Today 24 PRINT

প্রেমের টানে বাংলাদেশে ব্রাজিলিয়ান নারী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৭

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রেমিক সঞ্জয়ের কাছে ছুটে এসেছেন প্রেমিকা জেইসা ওলিভেরিয়া সিলভা।

৩ এপ্রিল ভোরে ব্রাজিল থেকে বের হয়ে রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছান জেইসা ওলিভেরিয়া সিলভা। বিকেল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন প্রেমিক সঞ্জয়। জেইসা ওলিভেরিয়া সিলভা ঢাকায় পৌঁছানোর পর রাতেই দুজন বালিয়াকান্দি পৌঁছান। সঞ্জয়ের বাড়ি উপজেলার জামালপুর গ্রামে। তিনি শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী।

সঞ্জয় জানান, ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের জেইসা ওলিভেরিয়া সিলভার সঙ্গে আমার পরিচয় হয় দেড় বছর আগে। এরপরই জেইসা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে। সেই আগ্রহ থেকে তার বাংলাদেশে আসা।

তিনি জানান, বয়সে জেইসা আমার চেয়ে এক বছরের বড়। আমার বয়স ২৮ বছর। তাকে বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। পরিবারও না করবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.