Sylhet Today 24 PRINT

রসিক রাষ্ট্রপতি!(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক  |  ০৫ মে, ২০১৫

গত ২৬ এপ্রিল (রোববার) রাজধানীর মিরপুরের নর্দান বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনে প্রধান অতিথি আচার্য  এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ রসিকতা করে উপস্থিত সবাইকে ভিন্ন ধরনের আনন্দ দেন।

লিখিত বক্তব্য পাঠের আগে রাষ্ট্রপতির সহজ সরল ভাষায় বলা রসিকতাপূর্ণ কথাগুলোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত হচ্ছে। অনেকেই রাষ্ট্রপতির রসিকতায় মুগ্ধ হয়ে ভিডিওটি শেয়ার করছেন।

লিখিত বক্তব্যের আগে রাষ্ট্রপতি বলেন, "আপনারা জানেন আমার বক্তব্য লেখাই থাকে। লেখার বাইরে আমার বলার কোন সুযোগ নাই।  যা লেখা থাকে তাই আমাকে পড়তে হয়। শরীর খারাপ থাকাতে আমার অফিস থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা যে লিখেছেন আমি একবার রিডিং দিয়েও দেখিনাই। তাই আমি কি বলবো নিজেই জানি না। এ ছাড়া আমার স্পিচের পরে শুনেছি কনসার্ট হবে। এই ক্ষেত্রে আমার এই রিডিং পড়া আপনাদের ভালো না লাগারই কথা"

ভাটি অঞ্চল থেকে রাজনীতি করে আসা আব্দুল হামিদ আরও বলেন, "আপনারা জানেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য অনেক সমস্যা আছে। বাইরে গেলে এসএসএফ সদস্যের নিরাপত্তার জালে বন্দি থাকতে হয়।  এখান থেকে যাওয়ার পর আমাকে নাকি সিএমএইচে নেয়া হবে, আমার কি হয়েছে আমি জানিনা। তবে হার্টের কিছু হয়নি এ কথা বলতে পারি, কারণ আমার স্ত্রী প্রায়ই আমাকে বলেন আমি নাকি হার্ট-লেস, যখন হৃদয়ই নাই তখনই হৃদয়ের সমস্যা হবেনা।"

এসময় সম্মেলন স্থলে উপস্থিত অতিথি ও ডিগ্রিধারীরা সমস্বরে হেসে উঠেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.