Sylhet Today 24 PRINT

যৌতুকের মামলায় জামিন পেলেন ক্রিকেটার সানি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৭

যৌতুকের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আরাফাত সানি।

বুধবার (৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম নুর নবী এ আদেশ দেন।

সানির আইনজীবী এম জুয়েল আহম্মেদ জানান, সানির পক্ষে আজ আত্মসমর্পণ করে জামিন চাওয়া হয়েছে। বিচারক অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে মামলাটি বদলির আদেশ দিয়েছেন।

গত ২৩ জানুয়ারি ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে সানির স্ত্রী দাবিদার নাসরীন সুলতানা ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বিচারক সানির বিরুদ্ধে সমন জারি করেন।

নাসরীনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সানি এখন জামিনে মুক্ত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.