Sylhet Today 24 PRINT

উচ্চ শিক্ষায় টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৭

আসন্ন বাজেটে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচ গুন বৃদ্ধি করতে অর্থমন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন বলেন, ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশল পত্র বাস্তবায়নের লক্ষে এই বেতন ফি বৃদ্ধি। অবিলম্বে অর্থমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে দূর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

সমাবেশে সামরিক খাতে ব্যয় কমিয়ে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবিও তোলেন নেতার। বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন আন্দোলনকারীরা।

গত ৩০ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঢাকার শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কেন্দ্রে এনজিও প্রতিনিধিদের সাথে প্রাক-বাজেটে উচ্চ শিক্ষায় টিউশন ফি পাঁচ গুণ বৃদ্ধির কথা জানিয়ে অর্থমন্ত্রী বলন, উচ্চ শিক্ষায় অর্থাৎ সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচ গুন বৃদ্ধি করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.