Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সংবর্ধনা কর্মসূচি বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৭

ভারত সফর শেষে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত যে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ, তা বাতিল করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময়সূচি নির্ধারিত আছে।

রোববার রাত নয়টার দিকে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সংবর্ধনা বাতিল করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.