Sylhet Today 24 PRINT

এমপিদের ভুয়া আইডি বন্ধ করবে ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৭

বাংলাদেশের জাতীয় সংসদের সব সদস্যদের ভুয়া আইডি বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একই সঙ্গে তিনি জানান, নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ সম্পর্কিত যেকোনো ধরনের পোস্ট আবেদনের প্রেক্ষিতে অপসারণ করতে ফেসবুক।

সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। গত ৩০ মার্চ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

তারানা হালিম বলেন, ‘ফেসবুকে আমাদের সংসদ সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি আছে। আমরা তালিকা পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া আইডিগুলো বন্ধ করে দেবে। এ জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পিকারের কাছে তালিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি এ তালিকা পাওয়া যাবে তত তাড়াতাড়ি পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতার বিষয়ে ফেসবুকে পোস্টদাতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল যাবে। আমরা যা চেয়েছি প্রায় সব বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সম্মত হয়েছে। আমরা চাওয়া এমন কোনও বিষয়ের সঙ্গে তারা দ্বিমত করেনি। আমরা যদি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে প্রয়োজনে তাদের কাছ থেকে যেকোনো সুবিধা পেতে পারি। এখন তারা কতটুকু বাস্তবায়ন করতে তা পর্যালোচনা বিষয়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ সম্পর্কিত যেকোনো ধরনের পোস্ট আবেদনের প্রেক্ষিতে অপসারণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাজি হয়েছে। এসব বিষয়ে ফেসবুকে পোস্টদাতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল যাবে। আমরা যা চেয়েছি প্রায় সব বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সম্মত হয়েছে। আমরা যদি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে প্রয়োজনে তাদের কাছ থেকে যেকোনো সুবিধা পেতে পারি। এখন তারা কতটুকু বাস্তবায়ন করতে তা পর্যালোচনা বিষয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.