Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৭

চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর গণভবনে পৌঁছালে সেখানেও আগে থেকে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

গত শুক্রবার প্রধানমন্ত্রী ভারত সফরে যান। প্রধানমন্ত্রীর এই সফরে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে। এছাড়া ভারতের ব্যবসায়ীরা হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ভারত সফরের বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এ সংবাদ সম্মেলনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.