Sylhet Today 24 PRINT

বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (বুধবার) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন।

বুধবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে অসার আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা হয়।

গত ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারতে চারদিনের সফর করেন প্রধানমন্ত্রী। সেই সফরে ৩৬টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। দেশে ফিরে গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.