Sylhet Today 24 PRINT

ভাস্কর্য অপসারণের দাবির প্রতিবাদে দেশব্যাপী উদীচীর প্রতিবাদ সমাবেশ কাল

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৭

দেশের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ উদযাপনের বিরুদ্ধে সাম্প্রদায়িক মৌলবাদী আক্রমণ, অপপ্রচার ও হুমকির প্রতিবাদে এবং সুপ্রিম কোর্টের সামনে থেকে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্য অপসারণের জন্য মৌলবাদী দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর আত্মসমর্পনের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

কেন্দ্রীয়ভাবে আগামীকাল বিকেল ৫টায় শাহবাগ প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে যোগ দেয়ার জন্য সকল অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.