Sylhet Today 24 PRINT

জঙ্গি আস্তানা সন্দেহে বাসা ঘিরে রাখার পর টাকা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৭

জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীতে আট তলা একটি ভবন দেড় ঘন্টা ঘিরে রাখার পর একটি ফ্ল্যাট থেকে প্রায় সাড়ে ১১ লাখ টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ।

শহরের বোয়ালিয়ার দড়িখরবনা এলাকায় ওই বাসাটি বুধবার রাতে সাড়ে ১১টার দিকে থেকে ঘেরাও করে পুলিশ।

সেসময় বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, ধারণা করা হচ্ছে ভবনটির সাত তলায় বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছেন। এদের মধ্যে একজন প্রায় ছয় মাস ধরে ওই বাড়ি থেকে বের হননি।

তবে ঘন্টা দেড়েক পর রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার নাহিদুল ইসলাম নাহিদ জানান বাড়িটি ঘেরাও করার পর পুলিশের একটি দল ভবনের সাত তলায় অভিযানে যায়। সেখান থেকে ১১লাখ ৯০ হাজার নগদ টাকাসহ একজনকে ধরা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ওই ভবনের দক্ষিণ পাশে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আইনউদ্দিনের বাড়ি।

সম্প্রতি সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামে কয়েকটি জঙ্গি আস্তানায় এভাবে অভিযান চালায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.