Sylhet Today 24 PRINT

অসমাপ্ত বক্তব্য দিতে আজ আদালতে যাবার কথা খালেদা জিয়ার

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ এপ্রিল, ২০১৭

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল)  বিশেষ আদালতে যাবার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে হাজিরা দিতে যাবেন তিনি। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার (১২ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে এবং তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিন ধার্য রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.